Saturday, January 17, 2026

রংপুর আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ রংপুর:

রংপুরে কোটাবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কবর জিয়ারতের পর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তিনি আবু সাঈদের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ওই উপদেষ্টার সামনে আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা সন্তান হত্যার বিচার চান। মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে পুলিশ। যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচার করা হোক।’ এ সময় অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন.জেলা প্রশাসক মুহাম্মদ মোবাশ্বের হাসানসহ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলরুমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সঙ্গে মতমিনিময় করেন । তিনি বলেন বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছে আর রংপুর পুরা বাংলাদেশ কে মুক্ত করেছে ।

উল্লেখ্য, গত ১৬ই জুলাই কোটাসংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...