Friday, July 24, 2026

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।

​এ ঘটনায় ভুক্তভোগী ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসের মালিক জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় তিনি এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারস্থ কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসে এক অজ্ঞাত ব্যক্তি খিচুড়ি পার্সেল নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পুনরায় হোটেলে ফিরে এসে খিচুড়িতে পোকা পাওয়া গেছে বলে দাবি করেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ যাচাই করে জানান, এটি কোনো পোকা নয় মুরগির মাংসের শিরা। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে সেখানে ডেকে আনেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আসাদ ঘটনাস্থলে পৌঁছেই হোটেলের নাম-যশ ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে ব্যবসায়ী জামাল বাবুচ্চীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসাদ হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। ​বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুক্তভোগী ব্যবসায়ী শার্শা থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...

‎সরকারের খনন প্রকল্প বনাম দখলদারদের ক্ষমতা! শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া

‎জাহিদ হাসান ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ ‎ ‎বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে জলাবদ্ধতা নিরসনের অন্যতম প্রধান প্রকল্প শৈলমারী নদী পুনঃখনন কার্যক্রম অবৈধ...