
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ জুলাই) বিকালে সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির কক্ষে বিএনপি এই মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। ০৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল রহমান (মনুর) সভাপতিত্বে এবং বিএনপি সদস্য মাসুদুর রহমান শামীম এর সঞ্চালনায় মূল্যায়ন সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, থানা বিএনপির বিষয়ক সম্পাদক হাছানুর রহমান শাকিল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু। বিশেষ অতিথি রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ। সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, ছাত্র দলের সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান (মনি) মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব দলের সভাপতি ফয়সাল হোসেন, মহিলা দলের সদস্যসহ বিএনপি, যুব দল, ছাত্র দল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



