Friday, July 24, 2026

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক হলেন কেশবপুরের ইমরান হোসেন

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬-২০২৭ সনের ১৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে উপ-প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন যশোরের কেশবপুরের সাংবাদিক ইমরান হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) এবং মহাসচিব মোহাম্মদ সগীর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইমরান হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এর আগে নির্বাহী সদস্য এবং উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইমরান হোসেন বলেন, “২০১১ সাল থেকে কেশবপুর নিউজ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় পথচলা শুরু করি। পরবর্তীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিতে যোগ দিয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। সংগঠন আমার আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের জায়গা। নতুন এই দায়িত্ব আমি অতীতের মতোই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমি সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ৬৪ জেলার জেলা কমিটি এবং দেশব্যাপী উপজেলা পর্যায়ের সকল সহকর্মী সাংবাদিকের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
বিএমএসএস ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আইনি সহায়তা এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংগঠনটির লক্ষ্য হলো মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সুদৃঢ় করা।
এদিকে, ইমরান হোসেনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে কেশবপুর নিউজ ক্লাবের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বলেন, “ইমরান হোসেনের এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি কেশবপুরের সাংবাদিক সমাজের জন্যও গর্বের। আমরা বিশ্বাস করি, তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।
সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুলবুল বলেন, “সাংবাদিকতায় ইমরান হোসেনের নিষ্ঠা, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়ন হয়েছে। আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী বলেন, “ইমরান হোসেন সবসময় সংগঠনের প্রয়োজনে আন্তরিকভাবে কাজ করেছেন। কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তি কেশবপুর নিউজ ক্লাবের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি নতুন দায়িত্বে আরও সফল হবেন এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...