Thursday, July 23, 2026

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) : 
 হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে।
ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।
 যাতায়াতে সব সময় ব্যবহার করেন বিক্রয় প্রতিনিধির গাড়ি।
বিক্রয় প্রতিনিধিরোধের নিকট থেকে গিফট ও উৎকোচ গ্রহণ।
হাসপাতালে বসে ব্যবস্থাপত্রে নিম্নমানের ঔষধ লিখেন।
বিক্রয় প্রতিনিধিদেরকে দিয়ে মাঠে ও ব্যক্তিগত কাজ করানোর মধ্য দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছেন ডাক্তার।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুন কুমার দাসের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলা, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে দিয়ে ব্যক্তিগত ও গৃহস্থলীর কাজ করানো এবং আর্থিক সুবিধার বিনিময়ে নিন্মমানের ওষুধ ব্যবস্থাপত্রে  লেখার গুরুতর অভিযোগ উঠেছে।
বুধবার (২২ জুলাই) সকালে জোভেনটেক লাইফ  সাইন্স নামক ঔষধ কোম্পানির উপজেলা মেডিকেল প্রমোশন অফিসার মারুফ হোসেনের মোটরসাইকেলে করে হাসপাতালে আসেন ডাক্তার অরুন।
এরপর  প্রশাসনিক ভবনে থাকা পাঞ্চ মেশিনে ৮.৩০ মিনিটে  হাজিরা দিয়ে একই মোটরসাইকেল উঠে চলে যান হাসপাতাল থেকে প্রায় চার কিলোমিটার দূরে নিজের জমিতে। সেখানে গিয়ে ওই বিক্রয় প্রতিনিধিকে দিয়ে নিজের বাগান পরিচর্যা ও বিভিন্ন ধরনের কৃষিকাজ করান।
এভাবে দীর্ঘদিন ধরে তিনি অফিস ফাঁকি দিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দিয়ে নিজের জমিতে ও ব্যক্তিগত নানা কাজ করান। যার প্রমান হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরা দেখলেই পাওয়া যাবে। কিং ফার্মা নামে আরেকটি ওষুধ কোম্পানির এম পি ও মেহেদী হাসানকেও তিনি একইভাবে ব্যক্তিগত কাজে লাগান। এমনকি হাসপাতালে নিজের কক্ষের সামনে রোগীদের ভিড় সামলানোর কাজও এই বিক্রয় প্রতিনিধিদের দিয়ে তিনি করে থাকেন।
এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তার কৃষিকাজ সহ গৃহস্থলীর কাজ করে থাকেন। প্রতিদানস্বরূপ তিনি রোগীদের অপ্রয়োজনীয় এবং নিন্মমানের কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লিখে থাকেন, যা সাধারণ রোগীদের আর্থিক ও শারীরিক উভয়ভাবেই ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয় কাছের কিছু বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে নানা ধরনের আর্থিক ও অনৈতিক সুবিধা নিয়ে থাকেন ডাঃ অরুন কুমার দাস।
নিয়মিত অফিস ফাকি দিয়ে এভাবে চললেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসব দেখেন না।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ অরুন কুমার দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি এই  প্রতিবেদকের কাছে বিষয়টি স্বীকার করে বলেন, এমনটি আমি নিয়মিত করি না। বিশেষ কারনে বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বাইরে গিয়েছি। ভুল হয়েছে, আর কখনো যাবো না।
অফিস ফাঁকি দিয়ে মাঠে বিক্রয় কর্মীদের দিয়ে কাজ করানোর  বিষয়ে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসা সেবার মতো স্থানে এমন অনিয়ম ও পেশাগত দায়িত্বহীনতার বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাব।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জন মো. কামরুজ্জামান বলেন, বিষটি আমি জানতে পেরেছি,খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...

মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণে মেম্বার প্রার্থী রিপন হোসেন তরুণদের খেলাধুলায় উৎসাহ

রাজগঞ্জ অফিস: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার...