Thursday, July 23, 2026

নড়াইল সদর উপজেলার আইডিয়া ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে জান্নাতুল নামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
২০ জুলাই (সোমবার) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে জান্নাতুলকে তার পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবারের দাবি, একই এলাকার আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার খাবারের প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে পালিয়ে যান রবিউল।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আকবর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান সাংবাদিক দের বলেন, রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে আসামিকে শনাক্ত করতে পেরেছি।
তিনি আরও বলেন, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে এবং অপরাধীকে গ্রেফতারে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...