Thursday, July 23, 2026

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

Date:

Share post:

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের সব মাছ মারা যাওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক মো. বজলুর রহমান লিটন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লিটনের মালিকানাধীন মাছের পুকুরে গোপনে বিষ প্রয়োগ করে। পরদিন ২১ জুলাই সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠেছে এবং অধিকাংশই বিষক্রিয়ায় মারা গেছে।

ভুক্তভোগী মো. বজলুর রহমান লিটনের দাবি, এ ঘটনায় তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মাছ সম্পূর্ণ নষ্ট হয়েছে। তিনি এটিকে পরিকল্পিত নাশকতা উল্লেখ করে বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার আর্থিক ক্ষতি সাধনের জন্য এ ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নিজের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ঘটনার পর তিনি যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের তদন্ত চলছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...

মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণে মেম্বার প্রার্থী রিপন হোসেন তরুণদের খেলাধুলায় উৎসাহ

রাজগঞ্জ অফিস: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার...