
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে অভিযুক্ত একই গ্ৰামের হাসান শেখকে মৃ/ত্যুদণ্ড দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত ।
গত মার্চ ২০২২ সালে আলোচিত শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হত্যার প্রমাণিত হওয়ায় প্রধান আসামি হাসান শেখকে,২০ জুলাই সোমবার মৃত্যুদণ্ডাদেশ দেয় মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।
মাগুরায় এটি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হল বলে মনে করছেন মাগুরা বাসির অনেকেই।



