Thursday, July 23, 2026

মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক ইউনিয়নের  ৩ দফা দা”বিতে গেট মিটিং অনুষ্ঠিত

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ,(ঝিনাইদহ):
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলস শ্রমিক কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে গেট মিটিং করেছে। বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালন করে।
দাবিরগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবল হতে স্থায়ীকরণ করতে হবে। সরকার ঘোষিত ১৫% প্রনোদনা পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন বাস্তবায়ন এবং পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন ঘোষনা করতে হবে।
গেট মিটিং এ উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারন সম্পাদক ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্য-নির্বাহী সদস্য-১ মিলন বিশ্বাস, সহ-সভাপতি সাহাদ আলী, সহ-সাধারন সম্পাদক-১ কামরুজ্জামান টুটুল ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশেন আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল এবং ২ ঘন্টা কর্ম বিরতি।
২২ জুলাই বুধবার সকালে বিক্ষোভ মিছিল এবং সকাল ১০ হতে ৪ ঘন্টা কর্ম বিরতি। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ হতে পূর্ণ দিবস কর্ম বিরতি এবং প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...