Thursday, July 23, 2026

মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণে মেম্বার প্রার্থী রিপন হোসেন তরুণদের খেলাধুলায় উৎসাহ

Date:

Share post:

রাজগঞ্জ অফিস:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রিপন হোসেন তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছেন।

ইতোমধ্যে তিনি মোবারকপুর সরদারপাড়া, ঝষি পাড়া ও ধাড়িয়া পাড়া এলাকায় স্থানীয় যুবক ও কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন। এ সময় এলাকার খেলোয়াড় ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

রিপন হোসেন বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই ফুটবল বিতরণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ওয়ার্ডের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।

রিপন হোসেন জানান, জনপ্রতিনিধি হলে জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করব। ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।

এদিকে স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ করছেন তিনি।

এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করে রিপন হোসেন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যাশা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...