Friday, July 24, 2026

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিকের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ শে জুলাই) সকালে ১১ টার সময় ঝিকরগাছা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র (পুতাছেলে) মাজহারুল পারভেজ সাজ্জাদ। আরও উপস্থিত ছিলেন, মরহুম আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম।

লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাংগি) গ্রামের বাসিন্দা কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।

এবিষয়ে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে কথিত সাংবাদিক নজরুল।

সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এসময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক নজরুল ইসলাম সিক্স-সেভেন পর্যন্ত লেখাপড়া জানে। তার নাভারন সাতক্ষীরা মোড়ে একটি খীলি পানের দোকান ছিল। তারপর সে বেনাপোলে একটি অফিসে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করতো। সেই অফিসের এক ব্যক্তির বদলাতে নজরুল ইসলাম রাতারাতি সাংবাদিক বনে যায়। সে নিজেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার বেনাপোল প্রতিনিধি দাবী করে।

কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে তার পিতা তৈয়ব আলীকে মারধরের অভিযোগ রয়েছে। তৈয়ব আলী তার ছেলে নজরুলের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। বর্তমাণে নজরুলের অর্তাচার ও ভয়ে পিতা তৈয়ব আলী যশোরে বসবাস করে। এছাড়াও তার বড় চাচা আব্দুল আউয়ালের কাছে নজরুল একবার চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেওয়ার কারণে নজরুল তাকেও মারধর করেছিল।

নজরুলের অত্যাচারে কাশেম শিকদার, তার ভাই রবি, ব্যবসায়ী মোতালেবসহ ১০-১২ জন মানুষ বর্তমাণে এলাকা ছাড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...

‎সরকারের খনন প্রকল্প বনাম দখলদারদের ক্ষমতা! শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া

‎জাহিদ হাসান ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ ‎ ‎বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে জলাবদ্ধতা নিরসনের অন্যতম প্রধান প্রকল্প শৈলমারী নদী পুনঃখনন কার্যক্রম অবৈধ...