Friday, July 24, 2026

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

Date:

Share post:

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তারাউজিয়াল পল্লীমঙ্গল সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাবেক অধ্যক্ষ মুন্সি মোখলেছুর রহমানকে আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান মিয়া ছমিরুন ইসলামকে সদস্যসচিব এবং তারাউজিয়াল পল্লীমঙ্গল সমিতির সভাপতি মিয়া আলী আকবরকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, মূল কমিটির অধীনে গ্রামের চারটি এলাকায় পৃথক চারটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে ১০ থেকে ১২ জন সদস্য থাকবেন। এসব কমিটির দায়িত্ব হবে মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আগামী এক সপ্তাহের মধ্যে মূল কমিটির কাছে জমা দেওয়া। পরে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক মুন্সি মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তারাউজিয়াল পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ডা. খসরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক চেয়ারম্যান মিয়া ছমিরুন ইসলাম, সমিতির সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, মিয়া জহুরুল হক, কোষাধ্যক্ষ মো. শাহিদুল মোল্লা, মো. নবীর মিয়া, মাহবুব রহমান মুকুল, মো. মামুন মৃধা, রিপন মিয়া, মনোয়ার হোসেন তারেক, মো. লিপ্টন মিয়া, ছোট মুকুল, মো. সাইফুল, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী টুপা, পরাগ শরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় তারাউজিয়ালকে একটি মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...