Friday, July 24, 2026

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে
ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই ) সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে যশোর প্রেস ক্লাবের সামনে দিল্লির ছাত্র-জনতার আন্দোলনের সংহতি কমিটি, যশোর-এর উদ্যোগে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন, বর্বর পুলিশি হামলা, নির্বিচার গ্রেপ্তার এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে এবং আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি প্রকাশ করে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

ছাত্র ইউনিয়ন, যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সভায় কমরেড খবির শিকদার বলেন,“গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ন্যায্য আন্দোলনের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন কোনো দেশের জনগণের সংগ্রামকে থামিয়ে রাখতে পারে না। দিল্লিতে ছাত্র-জনতার ওপর হামলা শুধু ভারতের একটি ঘটনা নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন। জনগণের ন্যায্য দাবিকে লাঠিচার্জ, গ্রেপ্তার কিংবা ভয়ভীতি দিয়ে কখনো স্থায়ীভাবে দমন করা যায় না। দক্ষিণ এশিয়ার জনগণের গণতান্ত্রিক সংগ্রাম পরস্পর সম্পর্কযুক্ত। তাই দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানানো আমাদের গণতান্ত্রিক ও নৈতিক দায়িত্ব। আমরা অবিলম্বে দমন-পীড়ন বন্ধ, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাই।”

এছাড়া বক্তব্য রাখেন কর আইনজীবী এহসানুল হক সিয়াম, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, শিক্ষক নেতা খানজাহান আলী শান্ত, বাসদ নেতা উজ্জ্বল বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে দেশে-বিদেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে পুলিশি দমন-পীড়ন বন্ধ, নির্বিচার গ্রেপ্তার প্রত্যাহার, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে রাশেদ খান বলেন, “দিল্লির রাজপথে ছাত্র-জনতার ওপর যে দমন-পীড়ন চালানো হচ্ছে, তা শুধু একটি সরকারের রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন করা কোনো অপরাধ নয়। বরং জনগণের কণ্ঠরোধ করতে রাষ্ট্রীয় শক্তির ব্যবহার গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করে। ইতিহাস সাক্ষ্য দেয়—যেখানে তরুণ সমাজ ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছে, সেখানে দমন-পীড়ন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ছাত্র-জনতার ন্যায্য দাবিকে লাঠিচার্জ, গ্রেপ্তার ও ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখা যাবে না।

দক্ষিণ এশিয়ার জনগণের গণতান্ত্রিক সংগ্রাম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানানো শুধু সহমর্মিতা নয়, এটি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে একটি নৈতিক অবস্থান। আমরা অবিলম্বে পুলিশি দমন-পীড়ন বন্ধ, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাই।

সমাবেশ শেষে সংহতি কমিটির পক্ষ থেকে আন্দোলনরত ছাত্র-জনতার সংগ্রামের প্রতি অব্যাহত সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...