Saturday, July 25, 2026

কুয়াদা বাজারে সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত দ্রব্যমূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোরে কুয়াদা বাজারে সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত দ্রব্যমূল্য জনগণের কাছে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

১০ই আগষ্ঠ শনিবার কুয়াদা বাজারে এই বিক্রির অভিযোগ উঠে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াদা কাচাঁ বাজারে ব্যবসায়ী অসীম সাহা এর কাছে জিজ্ঞাসা করে ১ কেজি পিয়াজের এবং আলু দাম কত , তখন দোকানী বলেন, পিয়াজ প্রতি কেজি ১১০ টাকা, আর আলু ৫৫ টাকা। ক্রেতা দাম শুনে দোকানীকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত বাজার মূল্য তালিকা করে দিয়েছেন। পিয়াজ ৭০ টাক্ আলু ৪০ টাকা মাত্র। তাহলে আপনার জনগণের কাছে কেন এত বেশি দামে বিক্রি করছেন। তখন দোকানদার বলেন, আমরা আলু ও পিয়াজ মণিরামপুর,ও চুড়ামনকাটি বাজার থেকে ক্রয় করে এনেছি। তবে এই মালামাল গুলো আমরা আবার যানবাহনে বহন করে আনতে হয়। সেখান যত বড় বড় ব্যবসায়ীরা তারা যদি কম দামে বিক্রি করতো তাহলে আমরা জনগণের কাছে এত বেশি দামে বিক্রি করতে হতো না।

এই বাজারে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করেছ, তারা সবাই একই দামে বিক্রি করছেন। তবে আমরা চাই দেশের যে সেনাবাহিনীরা কর্তৃক নির্ধারিত দ্রব্যমূল্য তালিকা করে দিয়েছেন আমরা সেই দামে বিক্রি করবো। কিন্তু আমাদের করার কিছু নেই, তবে দেশে বড় বড় কাচাঁ বাজারে মোকাম বা আড়ত গুলো যদি পরিচালনা করা যায় তাহলে আমরা উপকৃত হবো। এ দিকে বাজারে গরুর মাংস ৭০০ শত থেকে ৭৫০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ১০০০ হাজার টাকার, দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা, সয়াবিন তেলের বোতল কেজি ১৬৫ টাকা, পল্ট্রি মুরগি ১৬৫ টাকা এবং লবণ ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানা যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...