Friday, June 26, 2026

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ৯৬ গ্রামের কৃতি সন্তান সুমন বিশ্বাস

Date:

Share post:

​স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

​প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ সফলভাবে পরিচালনা করে দেশের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯৬ গ্রামের কৃতি সন্তান ও রেফারি সুমন বিশ্বাস।
সুমন বিশ্বাস মনিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের মহানন্দ বিশ্বাসের সন্তান।

গতকাল শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গৌরবময় অর্জনে গর্বিত সুমন বিশ্বাসের নিজ এলাকা ৯৬ গ্রামের সকল জনগনসহ উপজেলাবাসী ও বন্ধুবান্ধব।

উল্লেখ্য ​শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল জেলা ও ময়মনসিংহ জেলা দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ময়মনসিংহের শক্তিশালী দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল জেলা।

​টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি হিসেবে সুমন বিশ্বাস। তাকে দক্ষ হাতে সহযোগিতা করেছেন সহকারী রেফারি শাকিল মিয়া ও রাফসান জানি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন রকিব হোসেন এবং ম্যাচ কমিশনার হিসেবে ছিলেন সুজিত ব্যানার্জি।

​খেলা শেষে বিজয়ীদের ট্রফি প্রদান এবং ম্যাচ পরিচালনাকারী রেফারি ও কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করে সুমন বিশ্বাস জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা এবং আনন্দঘন মুহূর্ত।

​ একজন রেফারি হিসেবে জাতীয় পর্যায়ের এমন বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করে তিনি কেবল নিজের এলাকা ৯৬ গ্রাম নয়, বরং পুরো মনিরামপুর তথা যশোর জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার এই সাফল্যে স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...