Friday, June 26, 2026

অ’পপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বি’রুদ্ধে রৌমারীতে যুবদলের বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী উপজেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫ টার দিকে রৌমারী উপজেলা বিএনপি কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম সুজন, রৌমারী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বাবু, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য  রোমান, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওয়ালিদ বিন বকুল, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য কাজল আহমেদসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...