Sunday, July 26, 2026

কুয়াদা বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এসএমসি কমিটি গঠন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠন  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ ও কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা মাসুদুর রহমান শামীম, রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম সদু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল সুমনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সমাবেশে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন শাহরিয়ার হোসেন (কুদ্দুস) এবং সহ-সভাপতি নির্বাচিত হন মো. ফারুকুজ্জামান ফারুক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদ্যোৎসাহী সদস্য আসাদুজ্জামান সাজু ও মোছা. নাইস আক্তার, অভিভাবক সদস্য মালতি পাল ও রুমানা নাসরিন, এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধি দেবদুলাল দত্ত, জমিদাতা সদস্য শ্যামল হালদার, সহকারী শিক্ষক প্রতিনিধি মহিবুল আলম মিলন, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোছা. পারভীন আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক গফুর মোড়ল মাস্টার এবং স্থানীয় ওয়ার্ড সদস্য রাম প্রসাদ রায়।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...