
মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে তাঁর নিজ বাসভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড স্মরণ করেন।
উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী সংগঠক ও মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মোল্লা (গোলো) ২০২১ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তিনি দীর্ঘদিন সমাজ ও দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর জ্যেষ্ঠ পুত্র সেলিম রেজাসহ পরিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।



