Sunday, July 26, 2026

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে।
আমরা জুলাই সনদের আলোকে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। তিনি শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্তমঞ্চে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ন মূখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার,  খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমূখ।
সঞ্চালনা করেন জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী।
এ সভায় অন্য বক্তারা বলেন, এক সময় যারা বলতো শেখ হাসিনা পালায়না, আওয়ামীলীগ পালায়না সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ পালিয়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। দেশে আসলে তাদের বিচারের সম্মূখীন হতেই হবে। কোনো এক গায়েবী গুয়া থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...