Friday, June 26, 2026

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ
মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলা চালিয়ে খুর দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে।
জানাযায়, মোস্তাক রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে রাজগঞ্জ ডিগ্রী কলেজের পাশে ব্রিজের নিকট পৌঁছলে মোটরসাইকেলে এসে দুইজন সন্ত্রাসী তার ওপর হামলা চালাই এবং খুর দিয়ে হাতে ও ঘাড়ে আঘাত করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মোস্তাকের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়।
এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবিতে বিবৃতি দিয়েছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও এলাকার কৃতি সন্তান মেঃ মুতাছিম বিল্লাহ, মনিরামপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ, গোলাম রসুল সাদ্দাম সাংগঠনিক সম্পাদক, মনিরামপুর সরকারি  ডিগ্রি কলেজ,
যুবনেতা মুজিবর রহমান, সাউদ হোসেন , ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন ,চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব কবীর, তুষার খাঁন প্রমুখ।
একই সঙ্গে তারা আহত মুস্তাকের দ্রুত সুস্থতা কামনা ও সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে স্বাস্তির দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...

অ’পপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বি’রুদ্ধে রৌমারীতে যুবদলের বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী...