Saturday, July 25, 2026

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে জনতা। সে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এড়ান্দা গ্রামের আসর আলীর ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) মণিরামপুরের ঝালঝাড়ায় গরু নিয়ে একজনকে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখে স্থানীয়রা। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাকে ধরা হয়। ধৃতকে স্থানীয়রা উত্তম মাধ্যম দিলে সে চুরির কথা অপকটে স্বীকার করে।একই গ্রামের ইকলাস নামে এক ব্যক্তি তাকে গরুটি মণিরামপুরের দিকে নিয়ে যেতে বলেছিলেন তবে চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে বলে স্থানীয়দের মন্তব্য।

পরে গরু মালিকের সন্ধান মেলে। তিনি একই উপজেলার লেবুগাতী গ্রামের আব্দুল আজিজ বলে জানা যায়। এসময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গরুসহ ধৃত সবুজকে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আব্দুল আজিজ থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৪ জুন) আটককৃত সবুজকে পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...