Friday, June 26, 2026

যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের  সহযোগিতা সততা ষ্টোর শুভ উদ্বোধন 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক  মোঃ আল আমিন এর সহযোগিতায়  সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ২২ শে জুন) বেলা ১১ টার সময় মাধ্যমিক বিদ্যালয় এই সততা স্টোর উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সততা স্টোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মো. আল-আমিন

প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন, মোঃ আল আমিন বলেন, শিক্ষার্থীদের সততা নৈতিকতা ও মূলবোধ শিক্ষায় সততা স্টোর সত্যিই অগ্রনী ভূমিকা পালন করে। দোকানদার ও নজরদারি ব্যবস্থা ছাড়া পরিচালিত  এই ব্যতিকর্মী দোকানদার গুলো শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সততা চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সহায়তা করে। তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন তোমরা দুর্নীতি করবা না, যেখানে দুর্নীতি দেখবা সেখানে দুর্নীতি প্রতিবাদ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক সুমিত দাস, ইউপি সচিব মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, প্রাক্তন সহ- সভাপতি ডাঃ আব্দুল আজিজ প্রপ্তন সভাপতি মাসুদুর রহমান শামীম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক আবু সাঈদ, ০৫ বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, ফারুক হোসেন, গোলাম রব্বানীসহ বিদ্যালয় সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...