Friday, June 26, 2026

মা’দক কারবারিদের কঠোর হস্তে দমন করা হবে-হুঁশিয়ারি উচ্চারণে শ্রীপুরের দুর্গাপুর গ্রামবাসী

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাদককে না বলি,সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পুরো দেশের ন্যায়
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দুর্গাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, নওশের আলী মোল্লার সভাপতিত্বে,,দুর্গাপুর যুবসমাজ এর সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সার্বিক পরিচালনায়,মাদক বিরোধী,সন্ত্রাস মুক্ত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার বিকালে উপজেলার দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে,রাজাপুর বাজার হয়ে পুরো গ্রামের অলিগলি প্রদক্ষিণ শেষে প্রাথমিক বিদ্যালয় মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয় ।

এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন , সমাজপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান লেলিন ,
সমাজ প্রতি লিয়াকত আলী,
সমাজপতি জাহাঙ্গীর আলম বাদশা, সমাজ প্রতি আতোয়ার হোসেন,
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর,
সমাজপ্রতি মোঃ কাজল ।
আমলশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী মন্ডল, মোঃ ইদ্রিস মোল্লা প্রমুখ।

এছাড়াও দল মত নির্বিশেষে চলমান বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক বিরোধী র‍্যালিতে অংশ নেন ।

আগামী তিন মাসের মধ্যে দুর্গাপুর গ্রামে মাদক মুক্ত অঙ্গীকারব্যক্ত করে বক্তব্য রাখেন , গ্রামের যুবসমাজ এর সভাপতি হুমায়ুন কোবির ।
এছাড়াও গ্রামের সকলে মিলে মিশে ২০ জন করে গ্রুপ ভাগ করে মাদকের তল্লাশি করা হবে বলে বক্তব্য রাখেন বক্তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...