
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ব্যাপক সচেতনামূলক বৃদ্ধির জন্য ভিডিও শো এবং বাৎসরিক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) তারিখে সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এই বাৎসরিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত প্রকল্প, যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ফন্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সমাজে ছোটখাটো বিবাদ প্রায়ই হয়ে থাকে যেগুলো সমাধানযোগ্য, এর জন্য থানা পুলিশ কিংবা আদালতে যাওয়ার প্রয়োজন নেই। সেগুলো গ্রাম আদালতে সমাধান করা সম্ভব। আমাদের এই গ্রাম আদালতের মাধ্যমে মানুষ কিভাবে বিচারিক সেবা পাবে সে বিষয়গুলো আমরা আজ এখান থেকে সবাই জানতে পারবো। এখানে অনেক শিক্ষার্থী আছে যারা এখান থেকেই বিষয়গুলো জেনে গেল তারা অন্যদের মাঝে প্রচার করবে এটাই মূল বক্তব্য।
আমাদের এই কর্মসূচি মূলত মানুষের মাঝে জনসচেতনতা তৈরীর জন্য। আরো উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুইজের আয়োজন করা হয় এবং কুইজ প্রতিযোগিতার পরে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ এ, মোসা বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী গ্রাম প্রকল্প, যশোর সদর। অনুষ্ঠানে আনুমানিক চার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।



