Friday, July 24, 2026

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের সন্তান জাহিদ হোসেন

Date:

Share post:

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হোসেন এবারে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাকে যুবদলের মূল কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। জাহিদ হোসেন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের পুত্র।
উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতেও সদস্য পদে ছিলেন। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকান্ডে তার দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ এবারে তাকে যুবদলের মূল কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মী ও এলাকাবাসী  শুভেচ্ছা জানিয়েছেন।
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হোসেন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তার রাজনৈতিক পদচারনা শুরু করেন। তিনি ১৯৯২ সালে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে সাধারন সম্পাদক ছিলেন। এরপর উচ্চশিক্ষা লাভে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ৯৬ সাল পর্ষন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির রাষ্ট বিজ্ঞান বিভাগের কনভেনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় পরবর্তীতে তাকে কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটির সদস্যও করা হয়েছিল।
জাহিদ হোসেন ঢাকাতে ছাত্রদল ও যুবদলের রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহব্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এলাকায় বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝেও রয়েছে তার বেশ গ্রহন যোগ্যতা। তিনি আগামী স্থানীয় নির্বাচনে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এবারে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পাওয়ায় রাজনৈতিক  অঙ্গনে চলার পথে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...