Saturday, July 25, 2026

ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি অনুষ্ঠিত

Date:

Share post:

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ 
“ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিছন্নতাই আমাদের অঙ্গীকার”এ প্রতিপাদকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে দেশব্যাপি সচেতনামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ র‍্যালির নেতৃত্ব দেন। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।
এখানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন  হওয়ার আহ্বান জানান। তিনি বলেন নিজ নিজ বাসা বাড়ি ও আশেপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করুন।সচেতন হোন অন্যকে সচেতন করুন।
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরের ভবন সমুহের আশপাশ এলাকার ড্রেনেজ,অবাঞ্চিত গাছপালা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতি পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের প্রত্যক্ষ নির্দেশনা দেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদের তত্ত্বাবধানে র‍্যালিতে অংশগ্রহণ করেন,সংরক্ষিত নারী আসনের এমপি’র প্রতিনিধি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, মুক্তিযোদ্ধা শফিউর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আর এম ও ডাক্তার মেহেদী হাসান,সেনেটারী অফিসার আব্দুল মজিদ, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও মোঃ কামরুজ্জামান,  ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,   সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা থানা সাব ইন্সপেক্টর আলিমুজ্জামান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজান আলী ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারি আব্দুর রাজ্জাক, লাইসেন্স ইন্সপেক্টর শরিফুজ্জামান লালটু, কর নির্ধারক মুরাদ হোসেন, অফিস সহকারী কামরুজ্জামান টিটু,সেনেটারী ইন্সপেক্টর শহীদ আলম, কর আদায়কারী মাহবুবুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...