Saturday, July 25, 2026

ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ বৈকালে ভারতের ঐতিহাসিক জাতীয় ক্লাব কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন করে সভাপতি নির্বাচিত হলেন সাবেক মন্ত্রী ও আম জনতা পার্টি র সভাপতি ও বিধায়ক হুমায়ূন কবীর। আজ বৈকালে ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা মিলিত হয়ে তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাব ভারতের আশি দশক এবং নব্বই দশকের শেষ দিকে দাপটের সঙ্গে জাতীয় ফুটবল খেলেছেন।ডুরান্ড কাপ রোভাস কাপ কলকাতার লীগ ও কলিঙ্গকাপ বরদলু কাপ আসম ও সিকিম কাপ সহ বড় বড় জাতীয় কাপ জয়ী হয়।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের একসময় বলিউড অভিনেতা দীলিপ কুমার ও শাহরুখ খান সহ আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অভিনেতা যুক্ত ছিলেন।। সেই সঙ্গে কলকাতার হাজি ইব্রাহিম ও ওমর এবং ইকবাল আহমেদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রায়ত সুলতান আহমেদ মতো মানুষ এই ক্লাবের হাল ধরেন। কিন্তু আর্থিক অনিয়মের কারণে বিভিন্ন সময়ে এই ক্লাবের মান নেমে এসেছে। ঠিক এই সময় এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর। এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন আকবর, হাবিব, মাজিদ বাস্কার,জামসিদ নাসির ও চিমা ওকেরি ও চিবুজার শ্যাম থাপা ও প্রেম দর্জি মহিদুল ইসলাম ও অতুনু ব্যানার্জি এবং অলোক মুখার্জি ও প্রসুন ব্যানার্জি এবং আব্দুল লতিফ ও রহিম নবী ও বাবুমানি সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা।এই ক্লাব কে আর্থিক সহায়তা ও উন্নয়ন করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন হুমায়ূন কবীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...