
সোহেল রানাঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। শুক্রবার (০৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, মাসিলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এসময় ভারতীয় ৭৮বোতল উইন্সেরেক্স সিরাপ, ১৫১টি শাড়ী, ১০ কেজি কিসমিস, ০৩ কেজি জিরাসহ ১৫৯১টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য- ৩১,৭৪,৯৬০/-(একত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত ষাট) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



