Thursday, July 23, 2026

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার:

যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কামালপুর ওয়ারিয়র্স।

শুক্রবার বিকেলে যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা প্রতিদ্বন্দ্বী দল এভারগ্রীন পান্তাপাড়াকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামালপুর ওয়ারিয়র্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এভারগ্রীন পান্তাপাড়া দল চাপ সামলাতে না পেরে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানের বিশাল ব্যবধানে কামালপুর ওয়ারিয়র্স বিজয়ী হয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজিত বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেস টাওয়ার এর  প্রাইম কম্পিউটারের ইমরান হোসেন। তিনি চ্যাম্পিয়ন দল কামালপুর ওয়ারিয়র্সের অধিনায়ক সাহেব আলীর  হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। এবং পরাজিত এভারগ্রীন পান্তাপাড়া অধিনায়ক  কামালের হাতেও পুরষ্কার তুলে দেন।

ফাইনাল ম্যাচে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার হিসেবে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন দেলোয়ার হোসেন হিমু ও কৃষ্ণ পদ বিশ্বাস।

উপস্থিত দর্শকরা উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করেন এবং আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...