Sunday, July 26, 2026

সড়ক দু-র্ঘটনা’য় গু’রুতর আ’হত শ্রীপুরের আনোয়ারুল ইসলাম হাসপাতালে লাইফ সা’পোর্টে

Date:

Share post:

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং সাবেক অতিরিক্ত জেনারেল পোস্ট মাস্টার মোঃ আনোয়ারুল ইসলাম ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ শহরে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

গত ১০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ৫ দিন ধরে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।

তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে এবং বাম হাত ও বুকের পাঁজর ভেঙে গেছে বলে জানান তার ভাগ্নে, বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আকতার হোসেন।

তিনি জানান “আমার মামা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...