Saturday, July 25, 2026

নড়াইলে মদিনা ফুড বেকারিতে ভো’ক্তা অধিকারের অ’ভিযানে জ-রিমানা

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইলে পৌরসভার কুড়িগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মদিনা ফুড বেকারিতে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৫ জুলাই (মঙ্গলবার) দুপুরে নড়াইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সূত্রে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট পণ্যের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে।

এছাড়াও পণ্যের মোড়কে মূল্য তালিকা উল্লেখ না থাকা এবং বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।

এসময় সহকারী পরিচালক শামীম হাসান সাংবাদিক দের বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেউ যদি ভোক্তার অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য ও ন্যায্য বাণিজ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...