
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ জুলাই (শনিবার) বিকালে নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলৎকারের শিকার শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। গ্রেপ্তার ১৬ বছর বয়সী কিশোরের বাড়ি ওই একই গ্রামে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ জুলাই শনিবার বিকালে শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকাল ৫টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী গোরা ডাক্তারের বাগান নামক স্থানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে মাকে বিষয়টি জানায়।
ওসি অজয় কুণ্ডু বলেন, রাতে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।



