Sunday, July 26, 2026

নড়াইলে প্রাইভেট ক্লিনিককে দুই প্রতিষ্ঠানে লাখ টাকা জ’রিমানা

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ জুলাই (শনিবার) বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এদিন অভিযানে দেখা যায়, ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। অভিযানের সময় অপারেশনে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য বা রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
কালিয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...