
মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়ন ও ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে কুয়াদা বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম (সদু)। প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু এবং রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের ঐক্য সুদৃঢ় করা এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।



