Tuesday, July 28, 2026

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

Date:

Share post:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় রাজ্জাক গাজী নদীর চরে বাঁধ নির্মাণ করে জমিটি ব্যক্তিমালিকানার দাবি করার চেষ্টা করছেন। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।রবিবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে প্রকাশ্যে মাটি কেটে সীমানা নির্ধারণের কাজ করছেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল। স্থানীয়দের দাবি, এভাবে চর দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তাদের জমির সামনে জেগে ওঠা চর নিজেদের দাবি করে রাজ্জাক গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক সরকারি জমি দখলের চেষ্টা করছেন। কেউ বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে রাজ্জাক গাজী বলেন, জেগে ওঠা চরটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। নদীভাঙনে জমিটি বিলীন হয়েছিল। বর্তমানে পুনরায় চর জেগে ওঠায় আমরা আমাদের নিজস্ব জমির অংশে বাঁধ নির্মাণ করছি।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরি বলেন,কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি সম্পত্তি বা নদীর চর অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...