Monday, July 27, 2026

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

Date:

Share post:

মোঃ এমদাদ নিউজ ডেস্ক:

খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন
এবারও ২০২৬ খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনবারের পরিচালক, মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি কাজী হাফিজুর রহমান ।

খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে এবার খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা কাজী হাফিজুর রহমান।
ইতোমধ্যে তিনি দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পরিচিত এমুখ এর আগে টানা তিনবার খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ।
২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি খুলনার ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প বিনিয়োগ বৃদ্ধির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

ব্যবসায়ী মহলের মতে, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, জাতীয় পর্যায়ের বাণিজ্যিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে গভীর জ্ঞানের কারণে সভাপতি পদে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হন ।
কাজী হাফিজুর রহমান বর্তমানে এইচবি ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোংলা কাস্টমস অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ছিলেন।
ব্যবসা ও বাণিজ্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১-১২ অর্থবছরে খুলনা অঞ্চলের সর্বোচ্চ করদাতাদের একজন হিসেবেও স্বীকৃতি পান তিনি।
চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছেন কাজী হাফিজুর রহমান। ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার মধ্যে রয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জটিল কর কাঠামো, জ্বালানি ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি, বন্দরের কার্যক্রম আরও সহজীকরণ এবং শিল্প খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি।

এসব বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন,
খুলনা চেম্বারকে শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে সরকারের কাছে কার্যকরভাবে তুলে ধরা এবং সমাধানে ভূমিকা রাখাই হবে আমার অগ্রাধিকার।

ব্যবসার পাশাপাশি সামাজিক ও ক্রীড়া সংগঠনেও সক্রিয় রয়েছেন কাজী হাফিজুর রহমান। তিনি খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তার জন্মভূমি এলাকা সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অগ্রণী ভূমিকার পাশাপাশি যুক্ত রয়েছেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়,খুলনার ব্যবসায়ী মহল মনে করেন মোংলা বন্দরকেন্দ্রিক শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজী হাফিজুর রহমানকে চেম্বারের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে বলে খুলনা অঞ্চলের মানুষ মনে করে।

এদিকে আসন্ন নির্বাচনে সভাপতি পদে তাঁর প্রার্থিতা ঘোষণার পর খুলনার ব্যবসায়ী মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতা তাঁকে নির্বাচনে এগিয়ে রাখবে।

কাজী হাফিজুর রহমান বলেন, “খুলনা চেম্বারকে আরও কার্যকর, আধুনিক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং খুলনাকে দেশের অন্যতম অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, খুলনার উন্নয়ন মানেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

সভাপতি পদে নির্বাচিত হলে খুলনাকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন কাজী হাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...