Monday, July 27, 2026

বৃক্ষ তরু 

Date:

Share post:

উপন্যাস

বৃক্ষ তরু 

মুহাঃ মোশাররফ হোসেন

শরিফ সংসার জীবন থেকে গাছ লাগাতে ভালবাসতো। শরিফের বড় ভাই নার্সারির চাষ করত এবং বড় গাছও লাগাতো। শরিফ এবং বড় ভাই মিলে একসাথে থাকতো। শরিফরা ৪ভাই আর ৩বোন শরিফ বাড়ির বাহিরে থেকে লেখা পড়া করে আর ২ ভাই (অর্থাৎ মেঝো এং সেজো জন) দেশের বাহিরে থাকে। বাড়িতে থাকে ছোট বোন, মা, বাবা, আর বড় ভাই/ভাবি এই নিয়ে সংসার। বড় ভাই সংসারের দায় দায়িত্ব নিয়ে চালাতো। এদের বাবা একজন গ্রামের সহজ সরল ধর্মীয় শিক্ষক ছিলেন। কিন্তু চাকুরি শেষে বাড়িতে থাকত অবসারে বই লিখতো কিন্তু দুর্ভাগ্য রোজগারের পথ বন্ধ হয়ে যায় এবং সামনের দিকে এগুতে আর পারে না। বড় ভাই নার্সারি এবং গাছ লাগিয়ে সংসার চালাতেন কিন্তু খুব কষ্টে দিন অতি বাহিত হত। প্রায় সংসারে অশান্তি লেগে থাকতো। এদের ছোট বোনটা এবং শরিফ খুব কষ্ট করে লেখা পড়া করত। হঠাৎ মেঝো ভাই বিদেশ থেকে খালি হাতে বাড়ি আসার কথা শুনে বড় ভাই কোন এক কাল বৈশাখি ঝড়ের মত আঘাত করে নার্সারি বাগান এবং বড় একটা অংশ নিয়ে পৃথক হয়ে যায়। শরিফের কাঁধে পড়ে সংসারের চাপ এবং বাবা, মা, ভাই বোন নিয়ে সংসার চালিয়ে আর লেখা পড়া করতে পারেনি। কিন্তু গাছ লাগানো তার বড় ভায়ের কাছ থেকে শিক্ষা এখনও অব্যাহত আছে। আজও প্রতি বছর কিছু না কিছু গাছ লাগায় আসলে এটা শরিফের নেশায় পরিনত হয়ে গেছে। এখনও অবদি জায়গা কম থাকলে ও গাছ লাগিয়ে আসছে। আসলে মুল কথা হলো গাছ মানুষের অক্সিজেন যোগায় এবং এই গাছে যে ফল এবং ফুল হয়, আর মানুষ কিংবা পশু পাখি আহার করে এইটাই হলো সদকায়ে জারিয়া। গাছ মানুষের অক্সিজেন যোগায়। আমাদের দেশে যদি এত গাছ না থাকতো তাহলে এই তাপদাহো থেকে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ত। আমরা এখান থেকে শিক্ষা নিই এবং প্রত্যেকে বেশি বেশি গাছ লাগাই ও প্রত্যেকটা মানুষের অক্সিজেন যোগানোর সহযোগিতা করি। গাছ হলো আল্লাহর প্রদত্ত নেয়ামত।(আমিন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...