Saturday, January 24, 2026

মণিরামপুরে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগ হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

Date:

Share post:

শাহাজান শাকিল, মণিরামপুর:

যশোরের মণিরামপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগ এ সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক(ছেলেদের জুব্বা পাঞ্জাবি এবং মেয়েদের পোশাক) বিতরণ করা হয়। গত মঙ্গলবার রাজগন্জ গার্লস স্কুল হল রুমে এ পোশাক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর সুযোগ্য প্রধান উপদেষ্টা এবং রাজগঞ্জ প্রেস ক্লাব এর সুযোগ্য সভাপতি রবিউল ইসলাম রবি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ আব্দুল লতিফ সাহেব, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন এর সম্মানিত পিতা আমাদের সবার অভিভাবক ইউসুফ পাঠান, আরো উপস্থিত ছিলেন রাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম স্যার,হেলাল উদ্দিন, ডা. তুহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম চাকলাদার, সেলিম জাহাঙ্গীর সাহেব সহ আরো অনেকেই। এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্য বিন্দু, সাবেক কমিটির সদস্য বিন্দু এবং সংগঠন এর নির্ভিক সেচ্ছাসেবীরা। কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে সকাল ৯:৩০ এ প্রোগ্রাম আরম্ভ হয় অত:পর বক্তব্য রাখেন অতিথি মহোদয় গন।বক্তব্য শেষে অথিতিরা সংগঠন এর পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র প্রায় শতাধিক শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রাম সম্পন্ন করেন।নতুন পোশাক পেয়ে আনন্দ উৎফুল্ল দেখা যায় হতদরিদ্র শিশুদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...