Saturday, January 24, 2026

যশোরে মধ্যবিত্তের ইদ বাজারে অর্ধেকেরও কমমূল্যে বিক্রি হচ্ছে ৯টি বিভিন্ন ভোজ্যপণ্য 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টা:
‘মানব কল্যাণে আমরা ঠকতে চাই” এই স্লোগানকে সামনে রেখে  যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত  মধ্যবিত্তের ইদ বাজারে ৫৫৭ টি পরিবারের মাঝে  ১২৭০ টাকার ৯ টি ভোজ্যপণ্য  ৫৩৫ টাকায় বিক্রি করা হয়েছে। ১৮/০৪/২২০২৩ ইং  মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটি  ‘আইডিয়া-সানাবিল লস প্রোজেক্টের অধীনে ব্যতিক্রমী মধ্যবিত্তের ইদ বাজারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান শিক্ষার্থীদের বসানো এই ভিন্নধর্মী বাজার পরিদর্শন গিয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে স্বহস্তে পণ্য বিতরণ করেন এবং শিক্ষার্থীদের বসানো এই ভিন্নধর্মী বাজারের ভূয়সী প্রসংসাসহ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহনের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য বাজারে যে  গরুর মাংস  ৭২০ টাকা  লসের বাজারে  মিলছে ২৯০ টাকায়, ১৪০ টাকা কেজির পোলাও চাল  ৮০ টাকায়,১৮৭ টাকার সোয়াবিন তেল ১২০ টাকা লিটার ও ১২০ টাকার চিনি ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সেই সাথে সেমাই, বাদাম, কিসমিস, গুঁড়োদুধ ও মাংসের মশলা ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দেওয়া হয়েছে। অর্থাৎ বাজারে যে পণ্যের দাম  ১হাজার ২৭০ টাকা সেই  পণ্য একজন ক্রেতা  অর্ধেকেরও কমমূল্যে অর্থাৎ ৫৩৫ টাকায় কিনতে পারছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা যশোর সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক বলেন, এটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রচেষ্টা। আমার এক ঝাঁক শিক্ষার্থী যোগ হয়ে মাসব্যাপী মানবকল্যাণে ঠকতে চাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সেখানে যুক্ত হয়েছেন বিত্তবান ও সমাজের মহৎ মানুষ।রপ্রসঙ্গত, রোজার মাসে চলা  মাসব্যাপি এ কর্মসূচি আজ শেষ হলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...