Monday, July 27, 2026

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলায় ৩ সন্ত্রাসী গ্রেফতার

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম খুলনা জেলার দীঘলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ গাজী আরাফাত হোসেন কাইফ (২২),আরমান মুন্সী(২২) ও রাসেল মৃধা(২২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা খুলনা জেলার দীঘলিয়া থানার বারাকপুর গ্রামের মৃত গাজী জাকির হোসেন, গোলাম মুন্সী ও শাহজাহান মৃধার ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, অভয়নগর উপজেলার যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওসি ডিবি রুপন কুমার সরকারের নেতৃত্ব গঠিত একটি চৌকস টীম গতকাল ভোর চারটায় খুলনা জেলার দীঘলিয়া থানার বারাক পুর গ্রামে অভিযান পরিচালনা করে দেশীয়৷ ১টি ধারালো বলা, ৪টি ছোরাও ১টি চাপাতিসহ ৩জন আসামিকে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন যার নম্বর ১৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...