Saturday, January 17, 2026

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম ইয়াকুব আলীর গণসংযোগ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় যশোর-০৫ মনিরামপুর আসনের নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী হিসাবে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। বৃহস্পতিবার ( ৮ই জুন ) মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের নেহালপুর বাজার ও কালীবাড়ি বাজারে স্থানীয় জনগণের সাথে গনসংযোগ করেন। গণসংযোগের সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ,সাবেক ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,১৬নং নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক জিএম ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য মনিরামপুর উপজেলায় আলহাজ্ব এস এম ইয়াকুব আলী দীর্ঘদিন যাবত মনিরামপুরের জনগণের সুখদুঃখে পাশে থেকে শীতবস্ত্র বিতরণ,ইদ ও পূজার সময় গরীব মানুষদের বস্ত্রসহ উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ,প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক উপকরণ ও অর্থ বিতরণ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন।এছাড়া মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করে আসছেন।

আর এসব কারণে তিনি যখনই কোন এলাকায় গণসংযোগ করতে যাচ্ছেন তখন সাধারণ জনগণের জোয়ার পরিলক্ষিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...