Tuesday, July 28, 2026

গাজীপুরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেফতার

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি :

জিএমপি গাজীপুর সদর থানা এলাকার বিলাশপুরের জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ ৬ হাজার ৬শ ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মালা (৩৮) নামের এক মাদক সম্রাঙ্গীকে। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া গ্রামের শফিক মিয়ার স্ত্রী। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেছে পুলিশ।

ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (অপরাধ- উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান বলেন- বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে এসি সদর জোন ফাহিম আসজাদ, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম ইন্সপেক্টর তদন্ত মহিউদ্দিন আহম্মেদ, এসআই উৎপল কুমার, এসআই জহিরুল ইসলাম এবং এসআই রুহুল আমিনসহ সদর থানার একাধিক টিম সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় মাদক সম্রাজ্ঞী মালা (৩৮) কে গ্রেফতার করা হয়। অতপর ব্যাপক জিজ্ঞাসবাদে তার দেখানোমতে পলাতক আসামী মোছা: পিপাসা আক্তার (৩০)’র, বাসার খাটের নিচ হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত মোট ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক সম্রাজ্ঞী মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ওই হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়ীয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত মালার বিরুদ্ধে নেত্রকোনায় বিভিন্ন ধারায় ৭ টি মামলা রয়েছে।

অপরদিকে পলাতক আসামী পিপাসার বাড়ি জিএমপি সদর থানার মধ্য বিলাশপুরে। তার পিতার নাম মোঃ হারুন শেখ এবং স্বামীর নাম মোঃ খোরশেদ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...