Monday, July 27, 2026

কালীগঞ্জে বিদ্যুৎ লাইনের নিরাপত্তার অজুহাতে চলছে বৃক্ষ নিধন 

Date:

Share post:

হুমায়ুন কবির,ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি:

বিদ্যুৎ সরবরাহ লাইনের নিরাপত্তার অজুহাতে প্রয়োজন ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) অফিসের বিরুদ্ধে। বিদ্যুত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ লাইনের নিরাপত্তার কথা বলে গাছের ডাল ছাঁটায়ের পরিবর্তে গাছের মালিকদের না জানিয়েই গোড়া থেকে কেটে দিচ্ছে গাছ। আজ ২৭শে মে(শনিবার) সকাল ৯ টার দিকে কালিগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের শিমলা রোডের পাশে থাকা অন্তত পনের থেকে বিশটি গাছ গোড়া থেকে কেটে দেই বিদ্যুৎ অফিসের লোকজন।এর মধ্যে কাশিপুর গ্রামে আরিফুল ইসলাম সুমনের কড়ই, ডুমুর নারিকেলসহ তিনটি গাছ,মৃত আনসার লস্করের দুইটি মেহগনি গাছ, ফজলুর রহমানের একটি কড়ই গাছ প্রায় গোড়া থেকে কেটে দেওয়া হয়।

এই ব্যাপারে পারে কাশিপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম সুমনের সাথে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিসের লোক এসে কাউকে কিছু না জানিয়ে আমাদের রাস্তা সংলগ্ন অনেকের গাছ গোড়া থেকে কেটে দেই। বিদ্যুৎ লাইনের জন্য গাছের ডাল কাটতে পারে তাই বলে গাছটাই কেটে ফেলবে গোড়া থেকে?

গাছ কাটার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগে কর্মরত শ্যামল দাস। তিনি বলেন, বিনা নোটিশে রাস্তার পাশে থাকা গাছের গোড়া থেকে কেটে দেওয়ার কোনো নিয়ম নেই। ভুক্তভোগীরা বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলে সুরাহা পাবেন।

কালিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) অফিসের আবাসিক প্রকৌশলী মোঃ মতিউর রহমান জানান, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তাজনিত কারণে উভয় পাশের চল্লিশ ডিগ্রি এলাকার মধ্যে আইনত কোন গাছপালা থাকার সুযোগ নেই। বিধিমোতাবেক ডাল ও গাছ কাটা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...