Monday, July 27, 2026

মণিরামপুরে মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Date:

Share post:

নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে আওয়ামী মৎস্যজীবি লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে মণিরামপুর পৌরসভার সামনে উপজেলা মৎস্যজীবি লীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অসহায় মৎস্যজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাধন মল্লিক রনির সভাপতত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, তরুন আওয়ামীলীগ নেতা অ্যাড.বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আবু তোহা, সাধারণ সম্পদক সেলিম রেজা বাদশা।

উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনের পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, তরুন আওয়ামীলীগ নেতা ইঞ্জি. কাজী মাহমুদ পারভেজ শুভ, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডুসহ দলটির উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...