Saturday, January 24, 2026

বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে (২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭পিস) স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রাম থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল হোসেন জানান, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি এর দুইটি চৌকষ টহলদল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়।

পরবর্তীতে সন্দেহভাজন এক ব্যক্তিকে খলশী বাজার গ্রামস্থ মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।পরবর্তীতে তাকে তল্লাশি করে তার কোমড়ে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ১৭ পিস স্বর্ণেবার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ২কোটি ৮২ লক্ষ ৯০ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...