Friday, July 24, 2026

যশোরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশেরনঅভিযানে দুর্জয় ঘোষ (২২) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে।

গ্রেফতারকৃত দুর্জয় যশোর সদর উপজেলার বড়বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষের ছেলে।
ভুয়া পরিচয় দেয়া দুর্জয় ঘোষের কাছ থেকে অকিটকিসেট,চার জোড়া হ্যান্ডকাপ,১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ,একটি লেটবল কার্টুজ,পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি মালার মাথা, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন,ডিবির এসআই শাহিনুর রহমান শুক্রবার সন্ধ্যায়,শহরের বেজপাড়া শ্রীধরপুরপাড় রোডে দুর্জয়ের ঘর থেকে উল্লেখিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন।

ওসি বলেন, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল দুর্জয় ঘোষ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আর্থিক সুবিধা আদায় করত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...