Friday, July 24, 2026

কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী মোবাইল কনস্যুলার সেবা শুরু 

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন আজ (১৩ জুলাই ২০২৪) শনিবার সকাল ৯:৩০ মিনিটে পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস হতে হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবাসমূহ প্রদান করা হয়।

উল্লিখিত স্থান হতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়। হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবাসমূহ আগামীকাল (১৪ জুলাই ২০২৪) রবিবার সকাল ৯ঃ৩০ মিনিটে অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতেও প্রদান করা হবে।

মান্যবর হাইকমিশনার মহোদয়ের সদয় নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশীদের সাথে আগত ছোট্ট সোনামনিদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে মান্যবর হাইকমিশনার মহোদয়ের পক্ষ থেকে বাংলা বই উপহার সরূপ প্রদান করা হয়।

মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষ্যে  ডেপুটি হাইকমিশনার জনাব খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জনাব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...