Friday, July 24, 2026

সবুজ পৃথিবীর ১ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেন, টাঙ্গাঈল জেলা প্রতিনিধিঃ

পরিবেশবাদি সেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবী দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপণ করে যাচ্ছে। সম্প্রতি ১ লক্ষ বৃক্ষ রোপণ শেষ করা হয়েছে। চলছে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে তালগাছ রোপণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী থেকে বাংলাদেশ ও দেশের বাইরে ১ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা করা হয়েছে। চলছে প্রস্তুতি। সেপ্টেম্বর মাসের শুরুতেই ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হবে। একসাথে ৬৪ জেলায় চলবে এই বৃক্ষ রোপণ কর্মসূচী। যেসব সব বৃক্ষ রোপণ করা হবে তা হলো ফলজ, বনজ ও ওষধি গাছ। তবে বনজ গাছের চারা কম রোপণ করা হবে। উপকূলীয় এলাকায় বেশী বৃক্ষ রোপণ করা হবে বলে জানান সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদ। এর মধ্যে ৬৪ জেলার সবুজ পৃথিবীর কমিটি গঠনের কাজ শেষ করা হরে। সহিদ মাহমুদ আরো জানান আমরা যদি এই ১ কোটি বৃক্ষ রোপণ করতে পারি তাহলে বাংলাদেশের পরিবেশ অনেকটা রক্ষা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...