Sunday, July 26, 2026

রৌমারীতে রাস্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন

Date:

Share post:

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ও বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭৩)’এর মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টায় খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের উপস্থিতিতে রৌমারী থানার এসআই লিটন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন।
পরিবার সূত্রে জানা গেছে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে রৌমারী হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীনে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলা বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামের আছমত আলীর ছেলে বলে জানা যায়। রাস্ট্রীয় মর্যাদা শেষে
পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয় স্বজনসহ সহযোগি মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রেখে গেছেন।

বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভোগছিলেন। গত সোমবার তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনে থাকাবস্থায় বুধবার ভোররাতে তিনি মৃত্যুরকুলে ঢুলে পড়েন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ সকলেই শোকবার্তা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...