Sunday, July 26, 2026

মণিরামপুরে আনসার ও ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

Date:

Share post:

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নে গ্রাম ভিত্তিক আনসার ও ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মণিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ব্যবস্থপনায় ভোজগাতী ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। ১০দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পষিদের হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা সিনা, উপজেলা কোম্পানী কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন দলপতি মোশারেফ হোসেন, তাসলিমা খাতুন, ইউডিসি আজিজুর রহমান, ইউপি সদস্য শাহানুর রহমান শাহান, আব্দুল আলিম, আমিন উদ্দীন, রেজাউল ইসলামসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...